অবাঞ্ছিত লোম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অবাঞ্ছিত লোম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

লোমহীন,সুন্দর হাত পায়ের জন্য এপিলেটর

দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় হলেও মেয়েরা নিজেদের শরীরে অতিরিক্ত লোম দেখতে পছন্দ করেন না একদমই। তাই তো শরীরের অতিরিক্ত লোম ছেটে ফেলতে রয়েছে কত কিছু – থ্রেডিং, ওয়াক্সিং, ওয়াক্স স্ট্রিপ, হেয়ার রিমুভিং ক্রিম। এপিলেশনও হেয়ার রিমুভ করার একটি পদ্ধতি। এপিলেশনের জন্য ব্যবহার করা হয় একটি বৈদ্যুতিক যন্ত্র (এপিলেটর), যার সাথে লাগানো কিছু চিমটার সাহায্যে লোমকে গোড়া থেকে তুলে আনা হয়। এপিলেটর নিয়ে আরো কিছু জানার আগে আসুন জেনে নিই হেয়ার রিমুভিং এর আরো কিছু পদ্ধতি ও তাদের সুবিধা-অসুবিধা নিয়ে।
ওয়াক্সিং:
ওয়াক্সিং হাত পায়ের হেয়ার রিমুভিং এর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। ওয়াক্সিং এ একসাথে অনেক পরিমাণে লোম উঠানো

রবিবার, ২ মার্চ, ২০১৪

অবাঞ্ছিত লোম যখন বিব্রতকর

মেয়েদের ঠোঁটের ওপর, চিবুক, বুক, পেট বা পিঠে যদি তুলনামূলক মোটা, কালো কখনো বা একটু ঘন লোম দেখা দেয়, তাতে যেকোনো মেয়েই বিব্রত এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। ডাক্তারি ভাষায় এই অবাঞ্ছিত লোম বৃদ্ধিকে হারসুটিজম বলা হয়।
অবাঞ্ছিত লোমএ সমস্যা খুব বিরল কিছু নয়। সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বব্যাপী ৫% থেকে ১৫% বয়ঃসন্ধিপ্রাপ্ত বা প্রাপ্তবয়স্ক মেয়েরা এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। তবে পারিবারিক ইতিহাস, গোত্র বা জাতিভেদে এর তারতম্য দেখা যায়। মধ্য এবং দক্ষিণ এশিয়ার মেয়েদের মধ্যে এ সমস্যা বেশি। ওজন আধিক্য বা স্থূল মেয়েদেরও এ সমস্যা বেশি হয়।
কীভাবে অবাঞ্ছিত লোম তৈরি হয়?

সোমবার, ২০ জানুয়ারি, ২০১৪

লোম থেকে মুক্তি

Silk-épil 7 Dual 7891পুরুষের গায়ের লোমের আধিক্য পৌরুষ বাড়ালেও নারীর গায়ের লোমের আধিক্য মোটেই কাম্য নয়। সাধারণত শরীরে হরমোনের তারতম্যের কারণে কোন কোন নারীর হাতে, পায়ে অথবা ঠোঁটের উপর অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে। এ নিয়ে তাকে বিড়ম্বনার চূড়ান্তে পৌঁছতে হয়। শুধু মুখেই না; গলায়, বুকে, পেটে এই অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে। এই অবাঞ্ছিত লোম কোন ওষুধের রি-এ্যাকশন হিসেবেও হতে পারে। একেক স্থানের লোম তোলার একেক পদ্ধতি। আমরা ভুল পদ্ধতি ব্যবহার করে অনেক