রোজকার কফি গুঁড়ো করার পর অবশিষ্ট যে গুঁড়োটুকু থেকে যায়, তা হলো কফি গ্রাউন্ড। আপনার ইন্সট্যান্ট কফির কৌটার নিচেও পাওয়া যায় এই কফি গ্রাউন্ড। এটাকে সাধারণত অপ্রয়োজনীয় বলে ফেলেই দেওয়া হয়। কিন্তু আবর্জনা ভেবে ফেলে দেওয়া কফি গ্রাউন্ডের রয়েছে অসাধারণ কিছু গুণ। আমাদের দৈনন্দিন জীবনেই বেশ কিছু কাজে আসতে পারে এই ফেলনা জিনিসটুকু। নষ্ট হয়ে যাওয়া ফেলনা কফিও ব্যবহার করতে পারবেন এভাবে।
১) সার
অনেকেই বাড়ির বাগানে অথবা টবে শখ করে গাছপালা লাগিয়ে থাকেন। এসব গাছের একটু বাড়তি পুষ্টির জন্য সার হিসেবে ব্যবহার করতে পারেন কফি গ্রাউন্ড। বিশেষ করে ফুলগাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন সরবরাহ করতে এর জুড়ি নেই।
২) কম্পোস্ট
যারা বেশ মনোযোগ দিয়ে বাগান করে থাকেন, তারা অনেক সময়ে নিজেই