মেকআপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেকআপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

ছেলেরাও থেমে নেই রূপচর্চায়

রূপচর্চার ধরন একেক জনের কাছে একেক রকম। তবে সংক্ষেপে বলা যায়, সুন্দর করে সবার কাছে নিজেকে উপস্থাপনের কলাকৌশলের প্রক্রিয়াকেই রূপচর্চার একটি অংশ হিসাবে ধরা যায়। শুধু ত্বক পরিচর্যার মাধ্যমে সৌন্দর্য ফুটে ওঠে না। এর সঙ্গে কয়েকটি বিষয়ের সমন্নয় ঘটাতে হয়। যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যক্তিত্ব, ত্বকের ভেতরকার পুষ্টির জোগান, স্বাস্থ্য, স্পষ্টভাষী ইত্যাদি।
সময়ের সঙ্গে সবকিছুর পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক।

শনিবার, ১৬ মার্চ, ২০১৩

সাজটা ঠিক আছে তো?


সকালবেলা ছিলেন পরিপাটি। চোখে-মুখে প্রসাধনের হালকা ছোঁয়া। ব্যস, বেরিয়ে পড়লেন কাজের উদ্দেশ্যে। বেলা গড়াতে থাকল। দিন শেষে দেখলেন, চেহারার সেই পরিপাটি ভাবটি আর নেই। লিপস্টিক আর কাজলও হয়তো লেপটে গেছে। মনই খারাপ হয়ে যায়। নিজের ওপর বিরক্ত লাগে। আর অনেক সময় অফিস থেকেই বিভিন্ন নিমন্ত্রণ বা অনুষ্ঠানে যেতে হয়। তখন একটু সাজসজ্জা না করলে সারা দিনের ক্লান্তিটা ঢাকা পড়ে না। কীভাবে তা করবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান। খুব গরম না থাকলেও আবহাওয়া এখন গরম। ফলে মেকআপ করতে হবে সে অনুযায়ী। সকালে যেভাবে সেজে বেরিয়েছিলেন, সেভাবেই মেকআপ ঠিকঠাক করে নিতে হবে।

মর্নিং মেক-আপ রুটিন


চোখ
* প্রথমে নজর দিন চোখে। ব্লটিং অন প্রাইমার লাগান। চোখের আইকালার বেশিক্ষন থাকবে।
* চেস্টনাট বা ন্যাচারাল ব্রাউন কালার আইশ্যাডো বাছুন। মোটামুটি সব রঙের ত্বকের সঙ্গে মানানসই।
* চোখের পাতার মাঝের অংশে একশেড লাগান। চোখের পাতার ওপরের অংশে আইশ্যাডো গাঢ় করে লাগান।
* চারকোল বা ব্রাউন রঙের কাজল পরুন।
* ট্রান্সপারেনট মাসকারা ট্রাই করতে পারেন। 

নিজেই করুন নিজের সাজ


ব্যস্ততা এখন সবারই, দাওয়াতের আগে পারলারে গিয়ে সাজা সব সময় হয় না। বাসায় বেইস মেকআপ করার সহজ পদ্ধতি জানাচ্ছেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান।
১. মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। তৈলাক্ত ত্বকের অধিকারীরা তুলার সাহায্যে টোনার লাগান। না হলে ওয়াটার-বেইসড অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার লাগাতে পারেন। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ময়েশ্চারাইজার লাগান। এরপর পাঁচ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন।

ঝটপট মেকআপ


সারা দিন অফিসের পর রাতে একটা বিয়ের দাওয়াত। ভীড় ঠেলে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে একটু গুছিয়ে নিয়েই আবার বেরিয়ে পড়া। ঠিকমতো সাজগোজের সময়টাও যেন পাওয়া যায় না। বিয়েবাড়িতে নিজেকে যেন মনে হচ্ছে একদম ফিকে।
এখনকার ব্যস্ত সময়ে এ রকম পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু এর সমাধানও আছে। মেকআপ বা সাজগোজ মানেই যে সারা দিন আয়নার সামনে বসে থাকতে হবে তা নয়। ঝটপট মেকআপ করার পদ্ধতিটা জানলেই হলো।